চেতনার ইশতেহার | মুফতি হারুন ইজহার

যে তারুণ্য... যে তারুণ্যের ঘুম ভাঙে মুয়াজ্জিনের আজান শুনে... মুয়াজ্জিনের আজান শুনে যে দেশে সূর্য উঠে.. যে সবুজালয়ে ফররুখ ইসলামি রেনেসাঁর গান গেয়েছেন। যে অঞ্চলের বিস্তীর্ণ দিগন্তজুড়ে মুজাদ্দিদে আলফেসানির তাকবিরের ধ্বনি প্রতিধ্বনিত ছিল। যে এলাকার ধ্বংস্তুপে দাঁড়িয়ে শাহ ওলিউল্লাহ'র পরিবার পুনঃনির্মাণের শপথ নিয়ে ঘুরে দাঁড়ানোর আওয়াজ তুলেছিলেন। যে দেশের তারুণ্যের মানসপটে পূর্বসূরীদের সংগ্রামগাঁথা এখনো অবিস্মৃত। বৈশ্বিক ইসলামি জাগরণের ডেউ যে তারুণ্যের মনকে উদ্বেলিত করে৷ বিশ্বব্যাপী উম্মাহর বৈচিত্র্যময় পুনরুথান যে তরুন-হৃদয়কে আন্দোলিত করে, অনুপ্রাণিত করে। উমর মুখতার সাইয়েদ কুতুব, সানুসী, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, সাইয়েদ আহমদ শহীদ, জামাল উদ্দীন আফগানি, খানজাহান, তিতুমীর প্রমুখকে যে তারুণ্য নিজেদের চেতনার বাতিঘর মনে করে। সে তারুণ্যের আজ কী হলো? কী হলো আজ সে তারুণ্যের? তাদের একটি অংশ বস্তুবাদ ও বৈষয়িক ভাবনার চোরাবালিতে কি হারিয়ে গেলো, না নিজেদের অর্থনৈতিক জীব হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের জীবনের লক্ষ্য? গণতন্ত্রের মরিচিকায় ইসলামি তারুণ্যের অগ্রবর্তী কাফেলাটি আজ পথ হারিয়ে সাহারার সীমাহীন প্রান্তরে মুখ থুবড়ে পড়েছে যেন! হায় আফসোস! আকাবিরদের রেখে যাওয়া দলটিও আত্নপ্রবঞ্চনার নির্বোধ শিকারে পরিণত হয়ে ঝড়ের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আহ! আমার পূর্বসূরীদের স্থাপিত ইসলামি শিক্ষার দুর্গগুলোকে আজ কারা বৈরাগ্যবাদের উপসানালয়ে পরিণত করলো? শাইখ মাহমুদুল হাসান দেওবন্দির কবরের পানে তাকিয়ে সত্যবাদী তরুণ নিভৃতে অশ্রু ঝরায়! নদীর ওপারে ইতিহাসের এক বিশাল শিবির, যেখানে তাবু ফেলেছে লাখো তরুণ ইমান-একিনের জয়গান শুনতে; কিন্তু কোন সে অদৃশ্য হাত দাওয়াতের কাফেলাকে পরিণত করলো মিশনারি অভিযাত্রায়? দীনে মুহাম্মদির বিশালতাকে উসুলের সীমাবদ্ধতায় আবদ্ধ করে ইসলামি তারুণ্যের অগ্রযাত্রাকে মাঝ পথে আটকে রাখা হলো!!! বই : চেতনার ইশতেহার মূল : মুফতি হারুন ইজহার 'Chetonar Ishtehar' by Mufti Harun Izhar., Published by Shobdotoru. First Edition, March 2021 প্রথম প্রকাশ শাবান ১৪৪২ হিজরি/মার্চ ২০২১ ইসায়ি গ্রন্থস্বত্ব © সংরক্ষিত #ChetonarIshtehar #MuftiHarunIzhar #Shobdotoru #book #islamicbook #siyamphotography #bangladesh

0 Comments